,

সেনাবাহিনীকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত

image_158424.govt-logo20131204122941

ডেস্ক রির্পোট :জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সেনাবাহিনীকে একটি সময়োপযোগী, অত্যাধুনিক ও জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠকে সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে দেশের কল্যাণে তাদের অব্যাহত অবদানের প্রশংসা করা হয় এবং বিশ্ব দরবারে তাঁদের অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিধ আলী ভূঁইয়া।
কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মজিবুর রহমান ফকির, মো. মাহবুবুর রহমান,ডাঃ দীপু মনি,মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ,মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির ৪র্থ বৈঠকে গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সংসদীয় কমিটির সদস্যগণ কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদর দপ্তর ও তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের লক্ষে দ্রুত তারিখ নির্ধারন করে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম. ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ