,

ব্রাহ্মণবাড়িয়ায় ড. তৌফিক-ই-এলাহী ‘২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ’

Brahmanbaria_Toufiq E Elahi-1নিজস্ব প্রতিবেদক : আগামি ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী। তিনি বলেন, ‘সাড়ে চার হাজার উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ বর্তমান সরকারের আমলে এখন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে।
তিনি আজ রোববার বেলা আড়াইটায় ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সাংবাদিকদের একথা বলেন।
আগামিকাল সোমবার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে তিনি আজ আগরতলায় যান। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলায় বিদ্যুৎ কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ড. তৌফিক-ই-এলাহী আরও বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এক বছর পরে শর্ত সাপেক্ষে ১০০ মেগাওয়াট বিদু্যুৎ পাবে বাংলাদেশ।
আজ রোববার আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা প্রবেশের সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে তাকে স্বাগত জানান। পালাটানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত থাকার কথা রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ