বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে এখন খিস্তিখেউর শুনতে হয় না : শেখ হাসিনা

89766_hasinaডেস্ক রির্পোট:হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি আসেনি। তারা পরাজিত হবে ভেবেই নির্বাচন বানচাল করতে চেয়েছে। তারা নির্বাচনে না এসে ভালোই করেছে। এখন সংসদে খিস্তিখেউর শুনতে হয় না। সংসদ ভালোভাবেই চলছে, ভদ্রভাবে চলছে। মানুষের আস্থা বিশ্বাস বাড়ছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রয়েছে। এই গণতন্ত্র বন্ধ করার জন্য, ইলেকশন বন্ধ করার জন্য তারা শত শত মানুষ হত্যা করেছে।শহরের নিউ ফিল্ডে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষ ভালো থাকে। আর বিএনপি ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সীমা থাকে না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে। দুর্নীতি করে টাকা পাচার করেছে। বিএনপির দুই গুণ : সন্ত্রাস আর মানুষ খুন। দুর্নীতি আর মানুষ খুন ছাড়া বিএনপি আর কিছুই মানুষকে দিতে পারে নাই। আওয়ামী লীগ মানে হচ্ছে উন্নয়ন, জনগণের কল্যাণ, দেশ স্বয়ংসম্পন্ন হওয়া। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, দ্রব্যমূল্য হ্রাস করেছি। আমরা বাংলাদেশকে ডিজিটাল করে দিয়েছি। তথ্য সেব কেন্দ্র স্থাপন করেছি। প্রবাসী স্বজনের সাথে সাধারণ মানুষ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, স্কাইপি’র মাধ্যমে সরাসরি কথা বলতে পারছেন, ছবি দেখতে পারেন। ডিজিটাল সেন্টারে বেকার মানুষ চাকরি পাচ্ছে। আউট সোর্সিংয়ের মাধ্যমে বিদেশী টাকাও উপার্জন করতে পারছে। বিএনপি রাজনীতি করে জামায়াতের সাথে। সেই জামায়াতের হাতে একাত্তরের রক্ত। যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন খালেদা জিয়া। তিনি লাখো শহীদের রক্তের সাথে বেঈমানি করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। লাখো শহীদের রক্তের সাথে বেঈমানি করার জন্য একদিন জনগণের আদালতে তারও বিচার হবে। তিনি জনগণের শত্র“, তিনি দেশের কল্যাণ চান না। বোমা হামলা লুটপাট সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ছাড়া মানুষকে তারা কিছুই দিতে পারেনি। আমরা চিকিৎসা সেবা সহজ করে দিয়েছি। বেকার সমস্যা সমাধানের চেষ্টা করেছি। বিনা জামানতে যে কেউ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আমরা এখন খাদ্যদ্রব্য রপ্তানি করছি।

 

তিনি হবিগঞ্জের জেলা প্রশাসককে উদ্দেশ করে বলেন, হবিগঞ্জে যাদের ঘর নাই, বাড়ি নাই তাদের একটি তালিকা করতে। সেই তালিকা অনুযায়ী গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। বাড়ি না থাকলে খাস জমি বরাদ্দ দিয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। হাওর বাওর বেষ্টিত হবিগঞ্জ জেলা। সেই হবিগঞ্জ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সরকার করে দেবে। হবিগঞ্জ জেলায় একটি মেডিকেল কলেজও হতে পারে। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী প্রায় বলেন তাদের আমলে না কি উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছিল। সেই জোয়ারটা কী রকম একটু দৃষ্টান্ত দেই। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলাম। উত্তর বঙ্গের মানুষ মঙ্গা ভুলে গেল। বিএনপি সরকার এলো, আবার মঙ্গা শুরু হলো। খাদ্য ঘাটতি শুরু হলো। আমরা ৪ হাজার ৩ শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গেলাম। বিএনপির উন্নয়নের ঠেলায় সেই বিদ্যুৎ উৎপাদন নেমে গেল ৩ হাজার ২ শ’ মেগাওয়াটে। বিএনপি নেত্রী আসলে জোয়ারও বুঝেন না, ভাটাও বুঝেন না। সেই বোধশক্তি তার নাই। তিনি জোয়ার দেখাতে পারেন নাই। তবে ভাটার টান দেখাতে পেরেছেন। তিনি বিদ্যুৎ উৎপাদন কমালেন, গ্যাসের উৎপাদন কমালেন। একটা জিনিসের তিনি উন্নয়ন করে গেছেন। তা হলো বোমাবাজি, গ্রেনেড হামলা, সন্ত্রাস, এই সিলেট অঞ্চলে অন্তত ১০ দফা গ্রেনেড হামলা হয়েছে। সারা দেশে একদিনে ৫০০ জায়গায় বোাম হামলা হয়েছে বিএনপির আমলে। তারা মানুষের উন্নয়ন করতে পারে নাই। উন্নয়ন করবে কখন, ক্ষমতায় গিয়ে তো তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত সময় কাটিয়েছে।  এতিমের টাকা, বিদেশ থেকে এসেছে, সেই টাকা তিনি এতিমখানায় না দিয়ে মেরে খেয়েছেন। যারা এতিমের টাকা মেরে খায়, তাদের দ্বারা উন্নয়ন কিভাবে হবে। ঢাকা সিলেট মহাসড়ক আমরা করেছি। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে ঢাকা সিলেট মহাসড়কের প্রস্থ ফুট কমিয়ে দিয়েছে। চার ফুট কমিয়ে দেয়ায় যে অর্থ থাকার কথা সেই অর্থ গেল কোথায়? চার ফুট কমানোয় রাস্তার প্রস্থ কমেছে। দুঃখজনক হলেও সত্য সেই রাস্তায় দুর্ঘটনায় মারা যান বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

 

শেখ হাসিনা বলেন, আমরা প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ৯২ ভাগ পাশ করছে। আমরা চাই তা যেন ৯৮ ভাগ হয়। লেখাপড়া শিখে আমাদের ছেলে মেয়েরা উন্নত জীবনযাপন করতে পারবে। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। একটা দেশকে দারিদ্রমুক্ত করতে সেই দেশকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়া ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক তা তিনি চান না। তিনি নিজে মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন, মেট্রিক পরীক্ষায় পাশ করেছেন মাত্র দুই সাবজেক্টে। এর মধ্যে অংক ও উর্দু রয়েছে। তিনি থাকেন বাংলাদেশে। কিন্তু তার হৃদয়টা পড়ে থাকে পাকিস্তানে। তার হৃদয়ে রয়েছে পেয়ারে পাকিস্তান। তাই উর্দুটা তিনি ভালো জানেন। আর অংকটা তিনি ভালো বুঝেন। কারণ দুর্নীতির কাড়িকাড়ি টাকার হিসাব তিনি করতে পারেন।

 

৩৪ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন, বিএনপি জামায়াত সরকারের নানা অনিয়ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, হবিগঞ্জের মাটিতে সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকান্ডের চার্জশিট দেয়া হয়েছে। বিচারও করা হবে। দোষীদের শাস্তি হবে। এর আগে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ থেকে প্রায় ৫৫ কিলোমিটার দুরে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে বিবিয়ানা-ধনুয়া গ্যাস পাইপলাইনসহ বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করেন।

 

জনসভা মঞ্চের পাশে স্থাপিত অন্তত ১২টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচনের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের পরিচালনায় জনসভায় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার উপস্থিত ছিলেন। 

 

বিবিয়ানায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এম তাজুল ইসলাম, জাতীয় পার্টির সংসদ সদস্য আবদুল মুনিম চৌধুরী, জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, শ্যাভরনের এশিয়ার প্যাসিফিকের প্রেসিডেন্ট মেলোদি মেয়ের এবং শ্যাভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়ফ স্ট্রং বক্তৃতা করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা