,

বিবারের জন্য কাঁদলেন সেলেনা

52404_see

বিনোদন প্রতিবেদক :সংগীত তারকা জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমের সম্পর্কের বিষয়টি সবারই জানা। কিন্তু প্রায় দুই বছরের সেই সম্পর্ক ক’দিন আগেই ভেঙে গেছে। মূলত বিবারই এ সম্পর্কটা আর রাখতে চাচ্ছিলেন না। এই সময়ে একাধিক মডেলের সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতেও দেখা গেছে। কিন্তু বিষয়টি নিয়ে তেমন একটা মুখ খোলেননি সেলেনা গোমেজ। সবকিছু নীরবে দেখে গেছেন। যদিও টুইটার আপডেটের মধ্য দিয়ে নিয়মিতই তিনি নিজের মনের কথা ভাগ করেছেন সবার সঙ্গে। সেসব আপডেটের মাধ্যমে বোঝা যায় সেলেনা এখনও ভুলতে পারেননি বিবারকে। সম্প্রতি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের আবেগ সামলাতে পারেননি সেলেনা। এমনকি গান গেয়ে প্রেমিকের কথা মনে করে কেঁদেছেনও তিনি। এর মাধ্যমে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম করেন একাধিক সংগীত তারকা। টেইলর সুইফটের পরই স্টেজে ওঠেন সেলেনা। ‘দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’ গানটি দিয়ে নিজের পরিবেশনা শুরু করেন। বিরহের এই গানের সঙ্গে পারফরমও করেন তিনি। এ সময় তার চোখ ছলছল হয়ে ওঠে। সাদা পোশাকে তার এই পারফরমেন্সে মুগ্ধ ছিলেন দর্শক। তবে শেষ মুহূর্তে এসে কেঁদে ফেলেন তিনি। এরপর টেইলর সুইফট গিয়ে তাকে স্টেজ থেকে নিয়ে আসেন। তবে পরবর্তীতে সংবাদ মাধ্যমে বিবারের কথা মনে করে আবেগী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন সেলেনা। এ বিষয়ে তিনি বলেন, যখন স্টেজে উঠলাম গানটির সঙ্গে সঙ্গে আমি অতীতে চলে গিয়েছিলাম। মনে পড়ছিলো সুন্দর সময়গুলোর কথা। কিন্তু সেই সময় আর আসবে না। এখনও আমি তাকে অনুভব করি আগের মতো করেই। কিন্তু তার হৃদয় এখন উল্টোপথে চলছে। সেখান থেকে কখনও তাকে ফেরানো সম্ভব নয়। গানটির কথার সঙ্গে আমার বাস্তব জীবনটা মিলে যাওয়াতেই আবেগ সামলাতে পারিনি। ক্ষমা করবেন আমাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা