,

জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিলো টাইগাররা

enamul-cric_180963

ক্রীড়া ডেস্ক :জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে  প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জেতার জন্য সফরকারী দলকে ২৫৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিলো টাইগাররা।টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পরেও মিডল অর্ডারের দৃঢ়তায় চ্যালেঞ্জিং স্কোর করতে পেরেছে মাশরাফির দল। মুশফিক ও মাহমুদুল্লাহার হাফ সেঞ্চুরর পর অধিনায়ক মাশরাফির ঝড়ো ৩৯ রানের ইনিং শক্তিশালী ভিত গড়ে দেয় বাংলাদেশ দলকে।

শুক্রবার  টস জিতে ব্যাট করতে নেমেই শুরুতেই বিপর্যয়ে পড়লেও ঘুরে দাড়ায় টাইগাররা। ১২.২ ওভারের মধ্যে সাজঘরে ফিরেন এনামুল (৫), তামিম (১৬), ইমরুল (৫) ও  সাকিব আল হাসান (১)। চারটি  উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিক। এরপর  ৭৭ করে ৩৭.৩ ওভারে ফিরে যান তিনি। মুশফিক  চতুর্থ  ওয়ানডেতে অর্ধশতক করে  ক্যারিয়ারে ১৮তম হাফ সেঞ্চুরির গৌরব অর্জন করলেন।মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৮২ মুশফিক ৭৭ রান করেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়। খেলার শুরুতে অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান ফিল হিউজের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। এক বছরের বেশি সময় পরে দলে ফিরেছেন পেসার আবুল হাসান। অভিষেক হচ্ছে জুবায়ের হোসেনের। দলে ফিরেছেন ইমরুল কায়েস।

অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। বাদ পড়েছেন মুমিনুল হক।

পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা