,

রোনালদোর প্রতিপক্ষ রদ্রিগুয়েজ!

439864b176493549405ff50479a18397-Ronaldo-1

ক্রীড়া ডেস্ক :ক্রিস্টিয়ানো রোনালদো মনে মনে প্রমাদ গুনেছেন কি না, তা জানা যায়নি। হামেস রদ্রিগুয়েজ যা শুরু করেছেন, তাতে নিজের বাণিজ্যিক অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার শঙ্কায় কিন্তু পর্তুগিজ তারকাকে খুব তাড়াতাড়িই পেয়ে বসতে পারে। ফুটবল মাঠে সতীর্থ হতে পারেন, কিন্তু পণ্যের প্রচার ও প্রসারে রোনালদোর খুব বড় প্রতিদ্বন্দ্বী হয়েই আত্মপ্রকাশ করেছেন এই তরুণ কলম্বিয়ান তারকা। ব্র্যান্ড জগতে এই মুহূর্তে রোনালদোর সিআর-সেভেনের বড় প্রতিদ্বন্দ্বী যে রদ্রিগুয়েজের জে-টেন ব্র্যান্ড।

রোনালদোর সিআর-সেভেন ব্র্যান্ডের অন্তর্বাস নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। মহাতারকা নিজেই এই অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেল হয়ে হইচই ফেলে দিয়েছেন ফুটবল দুনিয়ায়। প্রিয় সতীর্থ রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে এখন অন্তর্বাসের মডেল রদ্রিগুয়েজও। জে-টেন ব্র্যান্ডের অন্তর্বাসকে সবার কাছাকাছি পৌঁছে দিতে ওটা পরে ক্যামেরার সামনে দাঁড়াতে এতটুকু সংকুচিত নন তিনি।

বেশ হাসিখুশি চেহারাতেই জে-টেন অন্তর্বাসের মডেল হয়েছেন রদ্রিগুয়েজ। কোনো কোনো ক্ষেত্রে তিনি যেন উদ্যত রোনালদোর পোজকেও ছাড়িয়ে যেতে। সিআর-সেভেন ব্র্যান্ডের অন্তর্বাস ব্যবহারকারীরা এখন বিভ্রান্ত। কোনটা ছেড়ে কোনটা কিনবেন! জে-টেন ব্র্যান্ডের অন্তর্বাসও যে এক রিয়াল মাদ্রিদ তারকার নামানুসারে।

মাঠের বাইরে যা-ই করুন, মাঠে নিজের পারফরম্যান্সটাকে কিন্তু সন্তুষ্টির কোটাতেই রেখেছেন রদ্রিগুয়েজ। এখন পর্যন্ত ব্লাঙ্কোসদের হয়ে সাত গোল করা এই ফুটবলার এ বছরের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন স্বীয় নৈপুণ্য নিয়েই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর