,

বাংলা কবিতা পুরস্কারে ভূষিত হওয়ায় কবি জয়দুলকে সংবর্ধনা

brahmanbaria pic 1স্টাফ রিপোর্টার : খ্যাতনামা কবি – ছড়াকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি জয়দুল হোসেনকে এ বছরের বাংলা কবিতা পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।  শুক্রবার বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রবর্তিত এবং কমরেড আলাউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সৌজন্যে প্রদত্ত এ পুরস্কারের সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন স্মারক সামগ্রী  কবি জয়দুল হোসেনকে প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আহবায়ক, দৈনিক মানবজমিন এর যুগ্ম সম্পাদক খ্যাতনামা কবি সাযযাদ কাদির এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কবি জয়দুল হোসেন এর কবিতা আবৃত্তি করেন নির্জয় হাসান সোহেল। কবি জয়দুল হোসেন এর রচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কবি মানবর্দ্ধন পাল, গবেষক মুহম্মদ মুসা, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাহিত্য একাডেমীর সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান শিশির, সাংবাদিক মোহাম্মদ আরজু । দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিদের মধ্যে বক্তব্য রাখেন কবি হাফিজ উদ্দিন আহমেদ, সৈয়দ বুলান্দ আখতার শেখ মনিরুল হক, আফরোজা অদিতি, ত্রিপুড়া থেকে আগত কবি সাত্বিক নন্দী, চন্দন কুমার দেব, দেবপ্রিয় ভটাচার্য। সাংবাদিক আল আমীন  শাহীন এর পরিচালনায় স্থানীয়দের মধ্যে অনূভ’তি ব্যক্ত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সাংবাদিক আব্দুন নূর, সাহিত্য একাডেমীর পরিচালক নন্দিতা গুহ, সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কবিতা চর্চা এবং সাংস্কৃতি চর্চায় কবি জয়দুল হোসেন এর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ