,

বাংলাদেশ ৮৭ রানে জয়ী

Mashrafe-Mortazaসাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর বল হাতে ৪ উইকেট নিয়েছেন সাকিব।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। খেলতে নেমে শুরুতে ধাক্কা খেলেও সাকিব ও মুশফিকুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।

ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। কামুঞ্জোজির বলে আউট হওয়ার আগে ১০১ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার। তার ইনিংসে ১০টি চারের মার থাকলেও কোনো ছয় ছিল না।

দারুণ খেলেছেন মুশফিকুর রহিমও। সাজঘরে ফেরার আগে ৬৫ রান করেছেন টেস্ট অধিনায়ক। এ ছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩১ রান। আর অভিষিক্ত সাবির রহমান করেছেন অপরাজিত ৪৪ রান। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তুলতে সমর্থ হয়েছিল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে টেস্টে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। টেস্টে মুশফিকুর রহিম অধিনায়কত্ব করলেও ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাবির রহমান, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও রবিউল ইসলাম।

জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, এস এফ মিরে, চাকাবভা, পানিয়াঙ্গারা, এনউম্বু, চাতারা ও কামুঞ্জোজি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ