,

‘ভেলভেট ইভেন্টস’ নিয়ে শাফিন

51240_sha

লাইফস্টাইল ডেস্ক :ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুললেন জনপ্রিয় সংগীত তারকা ও মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ। এ প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘ভেলভেট ইভেন্টস’। আগামী মাসে বড় একটি আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। ‘ভেলভেট ইভেন্টস’-এর ব্যানারে এখন থেকে নিয়মিত কনসার্ট আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কনফারেন্স, বিশেষ মিটিং, ওয়েডিংসহ নানা ইভেন্টসের আয়োজনও থাকবে। এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, বাংলাদেশে শুরুর দিকে অনেক ওপেন এয়ার কনসার্ট  আমরা আয়োজন করেছি। এগুলোর সাউন্ড সিস্টেম থেকে শুরু করে প্রচারণা পর্যন্ত যত কাজ এগুলো আমাদের দেখেই অন্যরা জেনেছে। দীর্ঘদিন ধরে এ কাজের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা কাজে লাগাতেই ‘ভেলভেট ইভেন্টস’ শুরু করলাম। এদিকে শাফিন ইভেন্ট ম্যানেজমেন্টের বর্তমান ধারার সঙ্গে আরও কিছু নতুন বিষয় যোগ করে বৈচিত্র্য আনার লক্ষ্য নিয়ে কাজ করছেন। এর মূল লক্ষ্য সুষ্ঠু ও সাবলীলভাবে একটি অনুষ্ঠানে সবার সামনে উপস্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?