,

বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক ধারায় পরিচালিত করতে হবে-ফজলে হোসেন বাদশা এমপি

B Baria Mapবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, মৌলবাদী, সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী শক্তির অব্যাহত ষড়যন্ত্র, লুটেরা, ব্যবসায়ী, রাজনীতিক, দুর্বৃত্তদের অশুভ আতাঁত বাংলাদেশকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে। তারা দেশকে পেছনের দিকে ঠেলে নিতে চায়। তারা দেশকে পাকিস্তান ও আফগান বানাতে চাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক ধারায় পরিচালিত করতে হবে। তিনি শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ওযার্কার্স পার্টির উদ্যোগে চান্দুরা বাজার থেকে দীর্ঘ ৪ কিলোমিটার পদযাত্রা শেষে উপজেলা চত্বরে এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তেব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো হলে সাধারণ মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে আসবে। পাশাপাশি তিনি বিজয়নগরের ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ ও মৃত প্রায় নদীর খননের জোরালো দাবী জানান। উপজেলা ওযার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরীর বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু, জেলা ওযার্কার্স পাটির সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ, বিজয়নগর যুবমৈত্রী নেতা সঞ্জয় রায় পোদ্দার, ওয়ার্কার্স পার্টির নেতা সুভাষ রায় চৌধুরী, সাগর দত্ত, মাহমুদুল আকাশ, অপূর্ব দেব প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ