,

মায়ের লাশ নিয়ে এক বিছানায় ৫ বছর !

las 18মায়ের প্রতি সন্তানের অগাধ ভালোবাসার দৃষ্টান্ত দেখালেন এক মধ্যবয়সী নারী । মাকে ভীষণ ভালোবাসতেন , মা ছিলো ধ্যান জ্ঞান আর কলপনায় । বেচে থাকার একমাত্র উপজিব্য ছিলেন ঐ মা । আপনজন বলতে একমাত্র মায়ের মৃত্যুর পর আকাশ ভেঙ্গে পড়ে তার । যে মাকে ছাড়া একদিনও কোথাও থাকেননি সে মাকে কি করে কবরে রেখে আসবেন এই চিন্তাও করতে পারেননি তিনি । তাই অবিশ্বাস্য হলেও সত্যি মায়ের মমি করা লাশ নিয়ে জার্মানির এক নারী পাঁচ বছরের বেশি সময় বাস করেছেন। এমনকি ওই নারী তাঁর মায়ের লাশ নিয়ে একই বিছানায় ঘুমাতেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গত সপ্তাহে জার্মানির দক্ষিণাঞ্চলীয় মিউনিখ শহর থেকে ওই মায়ের মমি করা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ৫৫ বছর বয়সী ওই মেয়েকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মানসিক রোগের চিকিৎসকের কাছে মায়ের লাশ নিয়ে বাস করার কথা স্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার একজন সমাজকর্মী ওই মায়ের সঙ্গে দেখা করতে চান। কিন্তু ওই মেয়ে তাঁকে ঘরে প্রবেশ করতে দিতে অসম্মতি জানান।
এরপর ওই সমাজকর্মী বিষয়টি পুলিশকে অবহিত করেন এবং ওই ফ্ল্যাটের দরজা খোলার জন্য তিনি দমকলকর্মীদের খবর দেন।
তদন্ত কর্মকর্তারা ময়নাতদন্তের জন্য লাশ পাঠিয়েছেন। কর্মকর্তাদের হিসাবে ২০০৯ সালের মার্চ মাসে ৭৭ বছর বয়সে ওই মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ