,

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা

rohidডবল সেঞ্চুরি করে ক্রিকেটের বরপুত্র শচীনকে ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। এবার প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।

১২ বছর আগে যখন পাকিস্তানের সাঈদ আনোয়ার ১৯৬ রান করে ডবল সেঞ্চুরি বঞ্চিত হয়ে আউট হয়েছিলেন সেদিন কি কেউ ভেবেছিলেন ভারতের একজন ক্রিকেটার ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ১৭৩ বলে ২৬৪ রান করেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের এই ইনিংসে ৩২টি চার ও ৯টি ছয়ের মার ছিল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।রোহিতের রেকর্ডের স্বাক্ষী হয়ে থাকলো ইডেন গার্ডেন।গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করেছিলেন রোহিত।

ক্রিকেটের কোন রেকর্ডই অক্ষত থাকেনা। ওয়েস্টি ইন্ডিজের ব্যাটসম্যান ব্রায়ান লারার টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও অক্ষত থাকেনি। এখন রোহিত শর্মার রেকর্ড কতদিন থাকে সেটাই দেখার বিষয়।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ