শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিছাল হত্যা মামলার প্রধান আসামী সহ ১৬ আসামী গ্রেপ্তার

Grafterনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর রিছাল হত্যা মালার প্রধান আসামী ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ ১৬জন আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দূর্জয় মোড় থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে আসামীদেরকে করা নিরাপত্তার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আনা হয়। এসময় আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়।
আদালতের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে বেলা ১১টার দিকে মামলার প্রধান আসামী সহ অন্যান্য আসামীদের কে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোস্তাক আহমেদ সাহ্দানী’র  আদালতে সোর্পদ করাহয়। বিজ্ঞ চীফ  ম্যাজিষ্ট্র্যাট মোস্তাক আহমেদ সাহ্দানী আসামীদের কে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।

এদিকে আসামীদের গ্রেপ্তারের খবরে শহরের কান্দিপাড়া থেকে রিছাল হত্যাকারিদের ফাঁসিরদাবীতে একটি বিক্ষোভ মিছিল বেরহয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কান্দিপাড়া এলাকায় এসে শেষ হয়।
উল্লেখ্য গত ৩১ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে ব্যবসায়ী রিছাল মিয়া (২৪)শহরের আনন্দ বাজার যাওয়ার পথে খালপাড় হকার্স মার্কেটের দক্ষিণ গেইটে পৌছলে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামলীগ নেতা রফিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে ঘেরাও করে  দেশীয় অস্ত্র দিয়ে বেদম পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। পরে তাকে আশংকা জনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তিকরা হয়। পরে ঐ দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় রিছাল মিয়া। এ ঘটনার পরের দিন নিহতের পিতা মোঃ ইয়াছিন মিয়া বাদি হয়ে শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক মিয়া কে প্রধান আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অরো ১৭ জনের নাম উল্লেখ সহ ও অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় পর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে মানবন্ধন বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচী পালন করে আসছে নিহত রিছালের আত্বীয় স্বজন সহ এলাকার লোকজন। এ অবস্থার মধ্যে পুলিশ আজ আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।