ব্রাহ্মণবাড়িয়ায় হিজরা ও এম এস এম দের নিয়ে সভা
হিজরা ও এমএসএম জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে জেন্ডার, অপবাদ- বৈষম্য, প্রচলিত আইন, মানব অধিকার, এম ডি জি গোল – এস ডি জি গোল এবং এইচ আই ভি/ এইডস্ বিষয়ে আইন প্রয়োগ কারী সংস্থার পুলিশ সদস্য দের নিয়ে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোগে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনে ০৯ই নভেম্বও ২০১৪ইং তরিখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ড্রপ ইন সেন্টারের ব্যবস্থাপক শওকত মাহমুদ চন্দন ব্রাহ্মণবাড়িয়ায় তাদের বর্তমান কার্যক্রম আইন প্রয়োগ কারী সংস্থার পুলিশ সদস্য দের কাছে তুলে ধরেন । তিনি বলেন এইচআইভি এইডস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম চলছে। তিনি জানান ব্রাহ্মণবাড়িয়ায় এ কার্যক্রমের আওতায় ৪৭০ জন তালিকাভুক্ত হিজরা ও এমএসএম এর স্বাস্থ্য সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে । ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রমের ফলে লক্ষিত জনগোষ্ঠি কার্যক্রমের আওতায় এসে সেবা গ্রহণ করছে। যাদের যৌনবাহিত রোগ ও এর প্রতিকার, নিরাপদ যৌন আচরণ সহ এইচ আইভি এইডস সম্পর্কে সচেতন করে মাঠ পর্যায়েও সেবা দেয়া হচ্ছে।
তিনি সম্প্রতি সরকারী ভোটার তালিকা হালনাগাদ করণ ও হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসেবে মর্যাদা দিয়ে জাতীয় পরিচয় পত্র প্রদানের পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি অভিনন্দন জানান এবং সমাজকল্যাণ অধিদপ্তর ৫০ বছরের উর্ধ্বের হিজারাদের মাসিক ভাতা ও তাদের সন্তান পোষ্যদের শিক্ষা বৃত্তির বিষয়টি সদস্যদের অবগত করেন। এছাড়া অবহেলিত জনগোষ্ঠী হিসেবে হিজরাদের আবাসন, কর্মসংস্থান এবং কল্যাণ মূখী আরও পদক্ষেপ গ্রহণের দাবী করে এ ব্যাপারে সকলকে সহযোগিতা করার আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়া এ এস পি; মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ছিলেন ৩০ আইন প্রয়োগ কারী সংস্থার পুলিশ সদস্য। তিনি জানান, যৌন বাহীত রোগ ও এইচ আই ভি/ এইডস্ বিষয়ে বাংলাদেশের পুলিশ সদস্যরা এখন সচেতন, এখন বাংলাদেশের পুলিশ সদস্যরা পতিতাবৃত্বি বিষয় হতে সরে এসেছে। বাংলাদেশের আইনসমূহ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে, এই আইনে গঝগ দের সম্পর্কে সুস্পষ্টভাবে কোন নির্দেশনা নেই। কিন্তু পৃথিবীর কিছু কিছু দেশে বিষয়টিকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং এ বিষয়ে বিভিন ধরনের আইন প্রনয়ন করা হয়েছে। উলে−খ্য, এ বিষয়ে সারা বিশ্বে বহু তর্কবিতর্কও হয়েছে এবং হচ্ছে। তবে প্রত্যেকের দাবী গণ মানুষ এবং মানুষ হিসাবে তাদেরকে দেখা, দেশীয় এবং আন্তর্জাতিক আইনে প্রদত্ত সমস্ত অধিকার যেন তারা ভোগ করতে পারেন। হিজরা ও এম এস এম দের সহায়তা প্রদানে পুলিশ সদস্যরা স্বচেষ্ট থাকবে।
সভায় ব্রাহ্মণবাড়িয়ায় এ নিয়ে কার্যক্রমে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।











