,

আখাউড়ায় কর আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ

Pouro taxনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা। বকেয়া কর আদায়ে আর্থিক ছাড় দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এশটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। আজ রবিবার পৌরসভার এ উদ্যোগের ফলে তারাগন গ্রামের ৩০০ জনের কাছ থেকে এ লাখ ২০ হাজার টাকার কর আদায় হয়। কর প্রদানকারি প্রত্যেককে একটি করে অর্জুন গাছ উপহার দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে।  
খোঁজ নিয়ে জানা গেছে, পরিমাণ নির্ধারণ নিয়ে জটিলতায় আখাউড়া পৌর এলাকার তারাগনের বাসিন্দারা কর পরিশোধ করছিলেন না। শেষ পর্যন্ত এলাকাবাসীর দাবির মুখে পৌর করে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন কর্তৃপক্ষ। এর পাশাপাশি কর প্রদানকারি প্রত্যেককে একটি করে গাছের চারা উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়।পূর্ব ঘোষণা অনুযায়ি রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে তারাগন এলাকাবাসীর কাছ থেকে কর আদায় শুরু করা হয়। এ উপলক্ষে তারাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর মো. বাহার মিয়া।
আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, ‘কর আদায়ে উৎসাহ বাড়াতে ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ‘কর গ্রহন সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচী চলাকালে তারাগনসহ অন্যান্য এলাকার বাসিন্দারা কর দিতে চাইলে বিশেষ ছাড় নিতে পারবে। অফিস চলাকালীন সময়ে পৌর কার্যালয়ে এসে কর পরিশোধ করা যাবে’।
   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ