,

চোখে সেলাই নিয়েই জেএসসি পরীক্ষায় অংশ নিবে রাব্বি

rabbiব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চোখের মনিতে সেলাই নিয়েই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া জেএসসি পরীক্ষায় অংশ নিবে শিক্ষকের ছোঁড়া কলমে বাম চোখে আঘাত পাওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. গোলাম রাব্বি। তার চোখে আরো একটি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও পরীক্ষা দেওয়ার জন্য সে গত ৩ নভেম্বর বাড়ি ফিরে এসেছে।  
রাব্বি শহরের শিমরাইলকান্দি এলাকার হাজি বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে। তার মা শাহানা বেগম শহরের মৌড়াইল এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি। গত ১৯ অক্টোবর শ্রেণী কক্ষে শিক্ষক সুব্রত সরকারের ছোড়া কলমে সে বাম চোখে মারাত্মক আঘাত পায়।
বৃহস্পতিবার দুপুরে রাব্বি বলে, ‘বাম পাশের চোখটি এদিকে ওদিক ঘুরাতে পারি না। বেশিক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলে চোখ ব্যাথা করে। নিচের দিকে তাকিয়ে পড়তেও পারিনা। তাই বিছানায় শুয়ে বই উপরের দিকে রেখে পড়তে হচ্ছে’।
খোঁজ নিয়ে জানা গেছে, রাব্বির বাঁ চোখের চারটি পর্দা ছিদ্র হয়ে আছে। চোখের কর্নিয়া (মনি) মাঝ খান দিয়ে ভাগ হয়ে গেছে। ওই দিনই তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার বাম চোখে অস্ত্রোপচার করে চোখের মনিতে সেলাই করা হয়। প্রায় ১৫ দিন রাব্বি সেখানে চিকিৎসাধীন ছিল। গত ৩ নভেম্বর রাব্বি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসে। অস্ত্রোপচার করা হলেও বাঁম পাশের চোখ দিয়ে স্পষ্টভাবে দেখে না সে।
রাব্বির মা শাহানা বেগম জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মিতই রাব্বির খোঁজখবর নিচ্ছেন। তাছাড়া কর্তৃপক্ষ তার চিকিৎসার ও পড়াশোনার খরচ চালাবে বললেও ছেলের চোখ নিয়ে এখনও দুশ্চিন্তায় রয়েছেন মা শাহানা। তিনি আরও জানান, চিকিৎসক বলেছে রাব্বির চোখের আরও একটি অস্ত্রোপচার করতে হবে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা