,

শাবনূরের লুকোচুরি চলছেই

shabnoor=6দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূরের লুকোচুরি খেলা চলছে অনেকটা মেগাসিরিয়ালের মতোই। চলচ্চিত্রে আসার পর থেকেই ভাল অভিনেত্রী হওয়ার যোগ্যতায় নিজেকে নিয়ে নানারকম লুকোচুরি খেলছেন শাবনূর। প্রেম, বিয়ে, শিডিউল ফাঁসানো, দেরি করে শুটিংয়ে যাওয়া, পারিবারিক নানা ঘটনাবলি- সবকিছু নিয়েই তার লুকোচুরির যেন শেষ নেই। চলচ্চিত্রে ক্যারিয়ারের অবস্থান শূন্যের কোঠায় পৌঁছলেও শাবনূরের মধ্যে কোন পরিবর্তন নেই। গোপনে বিয়ে, সন্তান হওয়ার আগে হঠাৎ করেই আবার বিয়ে এবং স্বামীর নাম ঘোষণা, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের চেষ্টা, সর্বোপরি সন্তান নিয়ে দেশে ফেরার পরও তার লুকোচুরি থামছে না।
শুধু মিডিয়া থেকেই নয়, একসময় যে ক’জন প্রযোজক পরিচালক ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে দেখা পর্যন্ত তিনি করছেন না। রহস্যময়ী নায়িকা হিসেবে পরিচিত শাবনূর। তাকে নিয়ে দু’টি ছবি পরিচালনা করেছেন এমন একজন পরিচালক শত চেষ্টা করেও এ যাত্রায় শাবনূরের সঙ্গে দেখা করতে পারেননি। দু’দিন বাসার নিচে থেকে ফিরে এসেছেন। একদিন তাকে জানানো হয় শাবনূর ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। অন্যদিন জানানো হয় বাসায় নেই। অথচ সেই পরিচালক নিশ্চিত শাবনূর তখন বাসাতেই ছিলেন। একরাশ কষ্ট নিয়ে তিনি বললেন, নায়িকা এবং তার সন্তান কাউকেই দেখার সুযোগ পেলাম না। শাবনূরের এবার দেশে ফেরা নিয়েও সৃষ্টি হয়েছে রহস্য। শাবনূর দেশে ফিরেছেন এমনটি নিশ্চিত করতে পারেননি তার স্বঘোষিত প্রেমিক, প্রযোজক, পরিচালকরাও। শাবনূরের দেশে ফেরার কথা পত্রপত্রিকা জেনেছে তার সৎবাবা শাজাহান চৌধুরীর মাধ্যমে। শাবনূরের জন্মদাতা পিতা কাজী নাসির সিলেটে বাসে লাগা আগুনে পুড়ে মারা গেছেন বছর দুয়ের আগে।
সৎবাবার বরাত দিয়ে সন্তান হওয়ার পর জানা গিয়েছিল শাবনূর এসে সন্তান নিয়ে স্বামী অনিক মাহমুদের বাসায় উঠবেন। এরপর জমকালো অনুষ্ঠান হবে। কিন্তু শাবনূর ফিরলেন, শ্বশুরবাড়িতে ঈদ করলেন, পরে নিজের ইস্কাটনের বাসায় ফিরে এলেন এবং এখনও ইস্কাটনের বাসাতেই অবস্থান করছেন- এসব তার ওই সৎবাবার বরাত দিয়ে জানা। শাবনূর কারও সঙ্গে যোগাযোগ করছেন না। স্বামীর সঙ্গেও থাকছেন না। যে কোন সময় অস্ট্রেলিয়া চলে যেতে পারেন- এসব চলচ্চিত্র শিল্পের গুঞ্জন। আবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রিয়াজ-নিপুণের সঙ্গে অভিনয় করবেন এসব খবরও দ্রুত ছড়িয়ে পড়েছে। অথচ ‘অবুঝ ভালবাসা’ ও ‘স্বপ্নের বিদেশ’ নামে দু’টি ছবি শেষ করার কোন উদ্যোগ নেই তার। তাকে নিয়ে নির্মিত মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ মুক্তিরও কোন উদ্যোগ নেই। কারও সঙ্গে দেখা নেই, কথা নেই, অথচ নতুন ছবির আওয়াজ। কতদিন দেশে আছেন, কখন হুট করে চলে যাবেন তারও কোন নিশ্চয়তা পাচ্ছেন না ঘনিষ্ঠজনরাও। বক্স অফিসে কোন মূল্য নেই, দর্শকদের কাছে চাহিদা নেই, নির্মাতাদের কাছে কোন কদর নেই- তারপরও শাবনূরের লুকোচুরির শেষ নেই। তার লুকোচুরি খেলার অভ্যাসটা এখন আড্ডায় প্রধান আলোচনার বিষয় হয়ে দাড়াচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি