,

মোবাইল ফোনে সংসার ভাঙছে?

phoneঅতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার, বিশেষ করে মাঝরাতে বেশি বেশি স্মার্টফোন ব্যবহারের ফলে সংসারে ভাঙন দেখা দিচ্ছে বলেই সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে।

গবেষকেরা দাবি করেছেন, মাঝরাতে অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহারে সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে যার ফলে সম্পর্ক টিকছে না। আজকাল প্রতারণা ও ডিভোর্সের ঘটনাও ঘটাচ্ছে মোবাইল ফোন। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২৪ হাজার ইউরোপিয়ান দম্পতিকে নিয়ে এই গবেষণা করেছেন। গবেষণায় তাঁরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যবহার ও বৈবাহিক জীবনের তুষ্টির মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়টি ধরতে পেরেছেন বলে দাবি করেছেন।

গবেষকেরা জানিয়েছেন, সাম্প্রতিক এই গবেষণায় একটি বিষয় ফুটে উঠেছে আর তা হচ্ছে শারীরিক সম্পর্কের বিষয়টিকে হালকা করে দিচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। এ ছাড়াও পরস্পরের কাছ থেকে চাওয়া-পাওয়ার বিষয়টিও অধিক গুরুত্ব পাচ্ছে না। মাঝরাতে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের ফলে দম্পতির মধ্যেকার সত্যিকারের রোমান্স বিষয়টিই হারিয়ে যেতে বসেছে।

গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদের রোমাঞ্চকর জীবনযাপনের কথা যখন দম্পতিরা জানতে পারছেন তখন তাঁরাও নিজেদের জীবনযাপন নিয়ে হতাশ হচ্ছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিসরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৮ থেকে ৩২ বছর বয়সীদের নিয়ে আলাদা আরেকটি গবেষণায় দেখেছেন যে, মাঝরাতে স্মার্টফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে আন্তরিক সম্পর্কের ক্ষতি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ