,

নবীনগরে প্রসূতি সেবা কর্মসূচি চালু না থাকায় মহিলাদের ভোগন্তি

OLYMPUS DIGITAL CAMERAআবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য উপজেলা সদর হাসপাতালগুলিতে জরুরি প্রসূতি সেবা কর্মসূচি চালু থাকলেও জেলার ৬লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নবীনগর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে জরুরি প্রসূতি সেবা কর্মসূচি চালু না থাকায় স্থানীয় গর্ভবতী মহিলারা দীর্ঘদিন যাবত প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছেন।
    হাসপাতাল সূত্রে জানা যায়, বিদেশী অর্থানুকল্যে চালুকৃত জরুরি প্রসূতি সেবা কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত গাইনি সার্জন ও এনেসথেসিস্টের তত্বাবধানে বিনামূল্যে ওষুধ সহ গর্ভবতী মহিলাদরে প্রসব করানো হয় এবং তাদের মাথাপিছু দু’হাজার টাকার আর্থিক সাহায্যও দেয়া হয়। এ কর্মসূচি নবীনগর হাসপাতালে চালু না থাকায় এলাকার হত দরিদ্র গর্ভবতী মহিলারা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাদেক মিয়া জানান যে, এ কর্মসূচি চালুর জন্য উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ বহু পূর্বে লিখিত আবেদ সহ স্থানীয় সংসদ সদস্যের ডি ও লেটার প্রদান করলেও অদ্যবধি কোন কোন ফলপ্রসূ হয়নি। ইতিমধ্যে নবীনগর হাসপাতালের একজন চিকিৎসক এনেসথেসিয়ার ওপর প্রশিক্ষণ প্রহন করলেও এ হাসপাতালে কর্মসূচিটি চালু না থাকায় তাকে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর সদর হাসপাতালে বদলি করা হয়েছে।
    এলাকাবাসী স্থানীয় হাসপাতালে অবিলম্বে এ কর্মসূচি চালূর দাবি জানিয়েছে।

   

 

    
    


    


                                                                         
    
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ