,

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য বাড়ি ঘর ভাংচূর কটুক্তিকারী আটক

Debashishনিজস্ব প্রতিবেদক :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বাড়িঘর ভাংচূর করেছে এলাকাবাসী। দেবাশীষ দয়াময় নামের একটি ফেসবুক একাউন্টে এই মন্তব্য করা হয়। এই ঘটনার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাতেই তার বাড়িতে হামলা চালায়। পুলিশ দেবাশীষকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লালপুর গ্রামের ছেলে দেবাশীষ স্থানীয় লালপুর এসকে দাস চৌধূরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সোমবার রাতে তিনি তার নিজের দেবাশীষ দয়াময় নামের একটি ফেসবুক একাউন্টে রাসূল (সাঃ) কে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেয়। রাতেই এই স্ট্যাটাস নিয়ে এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে উঠে এবং তার বাড়িতে হামলা চালায়। পরে দেবাশীষ একাউন্ট থেকে তার স্ট্যাটাসটি তুলে ফেলে এবং রাতেই এ বিষয়ে ক্ষমা চেয়ে তিনি আরেকটি স্ট্যাটাসটি দেয়। দুপুরে পুলিশ তাকে আশুগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আটক করেছে।
লালপুর ইউনিয়নের চেয়ানম্যান মোর্শেদ মাষ্টার জানান, দেবাশীষ মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রাতে তার বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। তবে দেবাশীষ আমাকে জানায়, তিনি লালনের একটি গানের কলি লিখেছেন। আমরা ব্যাপারটি দেখছি কি করা যায়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় লালপুরে একটি বাড়ি ঘরে হামলার খবর পেয়েছি। আমরা দেবাশীষকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ