,

আশুগঞ্জে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রাথমিক শিক্ষকদের ব্যবস্থা নিতে ৩ সদস্য’র তদন্ত কমিটি গঠন

B Baria Mapপ্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগ। এ ব্যাপারে  সহকারী জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য’র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানাযায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ১০/১২ জন শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলে অভিযোগ রয়েছে। তাদের অনেকে ঢাকায় কিংবা আশুগঞ্জ উপজেলার বাহিরে থাকেন। কিংবা সরকারী চাকুরী করেও রাজনীতি ও ব্যবসা এবং অন্যান্য কাজ  করে থাকেন। শুধু মাঝে মধ্যে এসে সই  করে চলে যান।  তবে নিয়মিত বেতন নিতে ভুল করেন না। যার কারণে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এই নিয়ে বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও হয়েছে। তারপর নড়েচড়ে বসে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। এমন বেশ কিছু শিক্ষক’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। গঠন করেছে ৩ সদস্য’র তদন্ত কমিটি। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটিতে রাখা হয়েছে সহকারী জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, জেলা সহকারি মনিটারিং অফিসার গুপাল কান্তি দত্ত ও নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক জানিয়েছেন তদন্ত কমিটি ইতিমধ্যে  কাজ শুরু করেছে। প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ