,

আশুগঞ্জে হরতাল বিরোধী ও কাশেম আলীর ফাসির রায়ে আনন্দ মিছিল মিষ্টি বিতরন

11111111111প্রতিনিধি : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড দেয়ার প্রতিবাদে ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগ। পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মীর কাসেম আলীকে ফাসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। তার ফাসির রায় হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে কাসেম আলীর ফাসির রায় ঘোষণার পর আশুগঞ্জ উপজেলা যুবলীগ এর উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হানিফ মুন্সির পরিচালনায় হরতাল বিরোধী ও আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আশুগঞ্জ গোল-চত্তর এলাকায় এসে মিছিলটি শেষ হয়। এসময় গোল-চত্তর এলাকায় এক সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক মো. জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সি, আওয়ামী লীগ নেতা হাজী মাহবুবুর রহমান, আমিনূল ইসলাম বাক্কি, জাকির হোসেন বাদল, আবুল কালাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. শাহীন আলম বকসী, যুবলীগের সদস্য আবুল খায়ের, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান মুরাদ, সাধারণ সম্পাদক আবু মূসা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ছাত্রলীগ নেতা সজিবুর রহমান। মিছিল ও সমাবেশ শেষে উপস্থিত সকলকে যুবলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরন করা হয়।

22222222222

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা