,

জেএসসি-জেডিসি পরীক্ষা পিছিয়ে গেলো

jscnnnnnnnnnnnnnnnআগামী রোববার অনুষ্ঠেয় জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে। পরবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বরের পরীক্ষা ৭ তারিখ এবং ৩ তারিখের পরীক্ষা ১৪ তারিখ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন এ কথা জানান।

গত ২৩ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। রোববার জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ আর সোমবার জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়াল ফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হরতালে পরিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এবছর জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এ বছর জেএসসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন। আর জেডিসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন। উভয় পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫২৫ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৯২৫টি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ