,

কুখ্যাত ডাকাত শফিক ও আসাদ গ্রেফতার-০২

Dakat-1 ShofiqDakat-2 Asadব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবুল খায়ের সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-৪ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০৩.২০ ঘটিকার সময় অত্র থানাধীন কুমিল্লা-সিলেট মহাসড়েকর ঘাটুরাস্থ দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার অনুমান ২০০ গজ উত্তর পূর্ব দিকে মহাসড়কের পাকা রাস্তার উপর গাছ কাটিয়া রাস্তায় যানবাহনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতঃ ডাকাতি প্রস্তুতি গ্রহন করাকালে হাতে নাতে কুখ্যাত ডাকাত ১।  মোঃ শফিক মিয়া (২৩), পিতা-আব্দুর রউফ, সাং-চরচারতলা(মধ্যপাড়া), ২। মোঃ আসাদ মিয়া (২৬), পিতা-বশির মিয়া, সাং-চরচারতলা, (নয়াহাট্টি), উভয় থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি ধারালো রাম দাসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১টি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।

এছাড়াও ১নং পুলিশ ফাড়ীর টি.এস.আই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গতকাল পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১। সোহাগ মিয়া (৩৮), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-গমগুরি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে ভাদুঘর ভুইয়াপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন ভাদুঘর নিজ বাড়ি হতে ৬০০ গ্রাম গাঁজাসহ এবং ২। আনোয়ার হোসেন দিদার (৩৭), পিতা-মৃত সৈয়দ হোসেন, সাং-কাজীপাড়া (সাহাপাড়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন কাজীপাড়া এলাকা হতে ১৩ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০২টি মাদক মামলা রুজু করতঃ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদুপরী অত্র থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন

পদোন্নতিতে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসিফের প্রশ্ন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত