,

আখাউড়ায় ৫ ভারতীয় নাগরিক আটক

BGBনিজস্ব প্রতিবেক : ব্রাাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হল ভারতের শীলচর জেলার সোনাইরুট থানার রাঙ্গাখাড়ী গ্রামের শুকদেব দাস (৬৫), প্রণয় দাস (২৬), জবা দাস (৪৫), বিশু দাস ও রাজশ্রী দাস (৭)। বিজিবি-১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ তাছলিম উদ্দিন পিএসসি ভারতীয় নাগরিক আটক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকা যোগে তারা যাবার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তাদের সাথে ৫ বাংলাদেশীকেও আটক করা হয়। আটককৃতদের আখাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করে।
বিজিবি সূত্র জানায়, ৫ ভারতীয় নাগরিক আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলারের ২০-২৫ গজ দুর দিয়ে ভারতে প্রবেশ করার সময় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

 

এ জাতীয় আরও খবর

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬