,

ব্রাহ্মণবাড়িয়ায় গাউসিয়া সুন্নী যুব সংগঠনের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা

BBaria Mapপ্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় গাউসিয়া সুন্নী যুব সংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শহরের ভাদুঘর ঐতিহ্যবাহী শাহী মসজিদ কমপে¬ক্স-এ সংগঠনের কার্যালয়ে মাজার শরীফের খাদেম মোঃ আব্দুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর কচুয়া দরবার শরীফের মোঃ তোফায়েল আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, এডভোকেট জাকির হোসেন রাসেল, হাফেজ আইয়ুব আলী, হাফেজ সাইফুল ইসলাম দুলাল, হাফেজ ইকবাল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। ইংরেজী ও বাংলা নববর্ষ এলে রাষ্ট্রীয় ছুটি ঘোষনা করা হয়। আরবী নববর্ষ কখন শুরু হয় তা সাধারন মুসলমানরা জানেনা। তাই সরকারের নিকট আমাদের দীর্ঘ দিনের দাবী আরবী নববর্ষ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হউক। এসময় সংগঠনের বিপুল সংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন সংগঠনের সভাপতি মোঃ রমজান আলী মুন্সী। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ