বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রিমগার্লের বদমেজাজ! (ভিডিও)

2170c49d41f6c3b50eb68370f75f2ad7-Hemaবিনোদন প্রতিবেদক সম্প্রতি অনলাইনে ‘ড্রিমগার্ল’খ্যাত বলিউডের অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনীর নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার সময়ের একটি ভিডিও আপলোড করেছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ভিডিওতে হেমার বদমেজাজি রূপ প্রকাশ পাওয়ায় যারপরনাই বিব্রত এই সাংসদ। এর পরিপ্রেক্ষিতে নিজের পক্ষে সাফাই গেয়ে টুইটারে বার্তা লিখেছেন ৬৬ বছর বয়সী হেমা।


প্রকাশিত ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা উল্লেখ করা না হলেও সেখানে দেখা গেছে, একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে ভারতের হরিয়ানায় হেলিকপ্টার থেকে নামেন হেমা। নামার পর তাঁর জন্য রাখা সেডান গাড়িতে উঠতে রাজি না হয়ে জিপ কিংবা এসইউভি গাড়ি আছে কি না জানতে চান। এরপর সেডান গাড়ির কাছ থেকে তিনি সরে যান এবং স্পষ্ট বুঝিয়ে দেন তিনি কেবল সেই গাড়িতেই উঠবেন, যা তাঁর অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


শেষ পর্যন্ত হেমার জন্য একটি এসইউভি গাড়ি আনা হয়। কিন্তু গাড়ির সামনের আসনে বসেই নেমে আসেন তিনি। নেমেই তিনি ধমকের সুরে তাঁর সঙ্গে থাকা একজন লোককে গাড়ির আসন একটু পিছিয়ে দিতে বলেন। এরপর গাড়িতে উঠে তিনি বলেন, ‘আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে কতদূর? কোনো রোড শো নয়, সরাসরি মঞ্চে নিয়ে যেতে হবে আমাকে। নইলে আমি কিন্তু সোজা ফিরে আসব।’


ছোট গাড়িতে না উঠে এসইউভি গাড়িতে ওঠায় এবং অধস্তন কর্মীর সঙ্গে ধমকের সুরে কথা বলে বদমেজাজ প্রকাশ করায় টুইটারে হেমার সমালোচনা করে একের পর এক টুইট আসতে থাকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


এর পরিপ্রেক্ষিতে এক টুইটার বার্তায় হেমা লেখেন, ‘প্রথমত, আমি বদমেজাজ দেখাইনি। আমি কেবল অনুরোধ করেছি। নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার সময় আমি বরাবরই এসইউভি গাড়ি ব্যবহার করি। এসইউভি গাড়ির সামনের আসনে বসলে মানুষ আমাকে দেখতে পারে এবং খুশি হয়।’

মানুষের নিরাপত্তার খাতিরেই রোড শোতে অংশ নিতে চান না বলেও টুইট করেছেন হেমা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ব্যক্তিগত কোনো কারণে আমি রোড শো এড়িয়ে চলি না। সাধারণত দেখা যায়, রোড শোতে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকে। তাঁদের অনেকেই নেতা-নেত্রীকে বহনকারী গাড়িকে ছুঁয়ে দেখার চেষ্টা করে। এতে করে তাঁদের মারাত্মক আহত হওয়ার আশঙ্কা থাকে। বিষয়টি আমাকে বিচলিত করে বলেই আমি রোড শো এড়িয়ে চলি।’


টুইটার বার্তার শেষে হেমা লিখেছেন, ‘আমার ধারণা, যেসব সমালোচক অযথাই আমাকে নিয়ে এত উচ্চবাচ্য করছেন, তাঁদের কাছে এই বার্তার মাধ্যমে আমি আমার অবস্থান স্পষ্ট করতে পেরেছি। সামনে এ বিষয় নিয়ে আর কোনো কথা বলব না আমি।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা