বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাবার সাথে অভিনয় করবেন দীপিকা!

78954_deepika-padukone-prakashবিনোদন প্রতিবেদক :বাবা ব্যাডমিন্টন তারকা। নিজেও ভালো ব্যাডমিন্টন খেলেন। হয়তো আজ তার খেলার দুনিয়াতে থাকার কথা ছিল। কিন্তু হয়তো ভাগ্যের খেলায় তিনি আজ বলিউডের উজ্জ্বল অভিনেত্রী দীপিকা পাডুকোন। এর অবশ্য কিছুটা ধন্যবাদ প্রাপ্য বাবা প্রকাশ পাডুকোনেরও। তিনি দীপিকাকে সমর্থন না করলে আজ হয়ত বলিউড দীপিকাকে পেত না।

সাধারণত বাবা-মায়ের পথেই হাঁটে সন্তানরা। কিন্তু এখানে বিষয়টা উল্টো। মেয়ের পথ ধরেই এবার চলছেন বাবা প্রকাশ। হ্যাঁ, ঠিক ধরেছেন ক্যামেরার সামনে আসার জন্য তৈরি প্রকাশ পাডুকোন। তবে বড় পর্দায় নয় বিজ্ঞাপনে। আরো খুশীর খবর বাবার পাশাপাশি অভিনয় করবেন মেয়ে দীপিকাও।

সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের বিজ্ঞাপনে দেখা গিয়েছে দীপিকাকে। তিনি আপাতত অ্যাক্সিস ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সূত্রের খবর অনুযায়ী, এবার অ্যাক্সিস ব্যাঙ্কের বিজ্ঞাপনের ছবিতে দেখা যাবে বাবা-মেয়ের এই হিট জুটিকে।

এই বিজ্ঞাপনেও বাবা-মেয়ের রসায়ন তুলে ধরতে হবে বাস্তব জীবনের এই বাবা-মেয়ে জুটিকে। ক্যামেরায় স্বচ্ছন্দ নন প্রকাশ। আর তাই জন্য বাবাকে ধাতস্ত করাতে সব রকমের চেষ্টা চালাচ্ছেন দীপিকা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা