,

‘ফেরা’ নিয়ে ফিরছেন সাদাত হোসাইন (ভিডিও)

10723198_10203977135802482_1708780485_n-300x204নিজস্ব প্রতিবেদক: ছবি তুলতে গিয়ে দেখলেন ছবির ভেতর অজস্র গল্প থাকে, আবার গল্প লিখতে গিয়ে দেখলেন গল্পের ভেতর থাকে অজস্র ছবি।

আলোকচিত্রী এবং লেখক সাদাত হোসাইন সেই ছবির গল্প আর গল্পের ছবি নিয়ে ভাবতে ভাবতেই হুট করে একদিন ক্যামেরা হাতে নেমে পড়লেন। একই ফ্রেমে দেখতে চাইলেন তার গল্প আর গল্পের ছবিগুলোকে। একটি চলমান চিত্রে। চলচ্চিত্রে। কিন্তু চলচ্চিত্রের কোন অভিজ্ঞতা নেই তার।
তবুও তুমুল দুঃসাহস নিয়েই ক্যামেরা হাতে নেমে পড়লেন স্বপ্নের পথে। বানিয়ে ফেললেন ৫ মিনিট ৫৪ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোধ’। এরপরের গল্পটুকু অন্য এক গল্পের। সেই গল্পের নাম হতে পারে রূপকথা। ৫ মিনিট ৫৪ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র ‘বোধ’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও চ্যানেল ইউটিউবে প্রকাশ করবার সাথে সাথেই রীতিমত ঝড় তুলে দেয় দর্শক মহলে। দেশে ও দেশের বাইরে একাধীক টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয় চলচ্চিত্রটি। সাদাত হোসাইন জিতে নেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ২০১৩। এরপর দীর্ঘ বিরতি। সেই দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি সাদাত হোসাইন আবার ফিরছেন তার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে।
চলচ্চিত্রটির নাম ‘ফেরা’। সাদাত হোসাইনের গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় ফেরা নামের এই চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের পরিচিত মুখ তৌসিফ মাহবুব এবং সাফা কবির। ইতিমধ্যেই চলচ্চিত্রটির বেশীরভাগ শুটিং শেষ হয়েছে। আশা করা যাচ্ছে আসছে বিশ্ব মা দিবসে ২৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচারিত হবে দেশের একটি টিভি চ্যানেলে।

http://www.youtube.com/watch?v=6_zU9gsEi34

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা