,

নবীনগরে ১৪ দাঙ্গাবাজকে ভ্রাম্যমান আদালতে দু’মাসের জেল

grafter-3আবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে ১৪ দাঙ্গাবাজকে আটক করে নবীনগর থানার পুলিশ। পরে শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে  ভ্রাম্যমান আদালত প্রত্যেক দাঙ্গাবাজকে দু’মাসের জেল প্রদান করে। দন্ড প্রাপ্তরা হচ্ছেন-আলামিন মিয়া (২০), নূরুল ইসলাম(৪৫), খলিল মিয়া(৩৫),উজির মিয়া(৫০), সাঈদ মিয়া(৪২), ইদ্রিস মিয়া (৫০), জজ মিয়া (৫০), মানিক মিয়া (৪০), সোহাগ মিয়া (২০), জলিল মিয়া (২৫), সাগর মিয়া(৩০), মনির হোসনে (২৮), জালাল মিয়া (৪০), ইয়াসিন (২৮)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি ) আবুল কালাম। 
উল্লেখ্য,চরলাপং গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানেশ মেম্বার ও শওকত মেম্বার গ্রুপের মধ্যে গত বৃহষ্পতিবার রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়। ফের সংঘর্ষের আশংকায় পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি মেম্বার সহ ১৪জন আটক করে।  
                         

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ