,

বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশে অর্থায়ন করবে স্পেন-আশুগঞ্জে স্পেন রাষ্ট্রদূত

power plant====নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থিত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেখাদা সাখন বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুত খাত অনেক গুরুত্বপূর্ণ। এ দেশের অর্থনীতি বিদ্যুত খাতের উপর অনেকটা নির্ভরশীল। গত ২৬ বছর ধরে বাংলাদেশ প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে আসছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশসহ স্পেন সরকার এ খাতের উপর অর্থায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ৪৫০ মেগাওয়াট  ক্ষমতা সম্পন্ন প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন। 
এসময় তার সাথে ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থপনা পরিচালক নুরুল আলম, নির্মাণধীণ ৪৫০ মেগা ওয়াট বিদ্যুৎ প্রকল্পের (দক্ষিণ) পরিচালক আব্দুস সামাদ, টিএসকে এর সাইট ম্যানেজার রোবেন ডারিও রোমারিও ফার্নান্দেজ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য যে, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ৪৫০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি স্পেন, সুইডেন ও বাংলাদেশের অর্থায়নে নির্মিত হচ্ছে ।  

এ জাতীয় আরও খবর

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬