,

এক তরুণীর হাত ধরে মুসলমান হলেন ১০০০ নারী

Bel Women২৫ বছর বয়সী বেলজিয়ামের একজন মুসলিম নারী ভেরোনিক কুলস। খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া ভেরোনিক মাত্র ১৭ বছর বয়সে মুসলিম হন। মুসলিম হওয়ার পর মাত্র ৮ বছরে তাঁর হাত ধরে মুসলিম হয়েছেন এক হাজারেরও বেশি বেলজিয়ান নারী।ভেরোনিক তাঁর মুসলিম বন্ধু-বান্ধবীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মুসলিম হন। এরপর তিনি তাঁর বাড়ি ছেড়ে বেলজিয়ামের ইসলামিক সেন্টার ফর বেলজিয়ান মুসলিমসের ভবনে বসবাস শুরু করেন। সেখানে তিনি ইসলাম সম্পর্কে জানেন।
ইসলামকে জানার সময় তিনি তাঁর অতীত জীবনের ভুল সংস্কারগুলো সংশোধন করে নেন। এক সময় তিনি তাঁর পরিবারের সব সদস্যকেই ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেন। বর্তমানে তাঁর পরিবার ছাড়াও কাছের আত্মীয়-স্বজনদের অধিকাংশই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ভেরোনিক বলেন, ‘আগের ভুল ধারণাগুলো আমাকে ইসলামের প্রকৃত রূপ সম্পর্কে জানতে বাধা হয়ে দাঁড়িয়েছিল।’ ইসলামিক সেন্টারে আগত মুসলমানদের ইফতার আয়োজনের এক পর্যায়ে এই কথা বলেন ভেরোনিক।তিনি আরও বলেন, ‘মুসলিম হিসেবে আমাদের উচিত সমাজের নিকট আমাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা।’
বেলজিয়ামের এই ইসলামিক সেন্টারে বর্তমানে এক হাজারেরও বেশি সদস্য রয়েছেন, যাদের অধিকাংশই বেলজিয়ান নারী। ইসলামিক সেন্টারটি বেলজিয়ামের প্রায় ৫০ হাজার মুসলমানের জন্য উন্মুক্ত।

 
 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য