,

বিদেশে যেতে বাধা নেই ইংলাকের

inlakআদালত কর্তৃক ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সামরিক জান্তার অনুমতি সাপেক্ষে বিদেশ যেতে পারবেন।এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করার পর সেনা সরকার প্রথমবারের মতো সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দিলো বলে বিবিসি জানিয়েছে।

বৃহস্পতিবার দেশটির সামরিক কর্মকর্তা উইনথাই সুভারি এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসি জানায়।

উইনথাই জানান, ইংলাক তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ৬৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্যারিস যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। এরপর বুধবার দেশটির ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডার একমাত্র সফরের উদ্দেশ্যে তাকে বিদেশ যেতে অনুমতি দেয়।

প্রসঙ্গত, থাইল্যান্ডে চলমান সঙ্কটের মুখে ক্ষমতাসীন পেউ থাই পার্টিকে ক্ষমতাচ্যুত করে গত ২০ মে থাইল্যান্ডে সামরিক আইন জারি করা হয়। এরপর সেনাবাহিনীর প্রধান প্রেউথ চান ওঁচা ২২ মে দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘোষণা দেন। গ্রেফতার করা হয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের। পরে অবশ্য অনেককে ছেড়ে দেয়া হয়। দেশটিতে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।   -বিবিসি


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ