,

ব্রা‏হ্মণবাড়িয়া সরাইলে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশু ও নারী গুরুতর আহত

doggবার্তা কক্ষঃসরাইলে পাগলা কুকুরের কামড়ে হতদরিদ্র পরিবারের তিন শিশু ও এক প্রতিবন্ধী নারী গুরুতর আহত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়,গত শনিবার বিকেলে উপজেলার বিটঘর গ্রামের একাধিক পাগলা কুকুর গ্রামের হতদরিদ্র সাইকুল ইসলামের শিশুপুত্র হৃদয় মিয়া(০৪),মস্তু মিয়ার স্ত্রী প্রতিবন্ধি আমেনা খাতুন (৪০),আবুল কাশেমের ছেলে সালমান মিয়া (০৮) ও নাসির মিয়ার কন্যা মাহমুদা বেগমকে (০৪) কামড়িয়ে গুরুতর আহত করে। তাদের মধ্যে হৃদয় মিয়াকে শনিবার রাতে ঢাকা মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত,গত ফেব্র“য়ারি মাসে পাগলা কুকুরের কামড়ে বিটঘর গ্রামের ১০/১২ শিশু নারী আহত হন। তাদের মধ্যে ৫ এপ্রিল শরীফা খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু ঘটে।–সুত্রঃ ব্রাহ্মণবাড়িয়া২৪

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি