,

সরাইলে শতাদিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

jatio partyব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন দলের শতাদিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। গতকাল রবিবার বিকেলে কালিকচ্ছ বাজারে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যন, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। কালিকচ্ছ ইউপি জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জজমিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রহমত আলী, সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এমদাদুল হক সালেক, জেলা জাতীয় পার্টির সদস্য তৌহিদুল ইসলাম, নোয়াগাও ইউপির সাধারণ সম্পাদক সাইফুল মোস্তফা, সরাইল উপজেলা যুব সংহতির আহবায়ক ইসুফ খান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাদল কাজী, জাকির মিয়া, মামুন মিয়া, সোপান দেব, ইমরান হোসেন প্রমূখ। 
নোয়াগাও ইউনিয়নের আমির হামজা, মো: অলি মিয়া, মো: বাবর আলী, মো: লায়েছ মিলন মিয়ার নেতৃত্বে বিভিন্ন দলের শতাদিক নেতাকর্মী এডভোকেট জিয়াউল হক মৃধা এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে যোগদান কারীদের অভিনন্দন জানান। এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে পার্টির জন্য কাজ করে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তি শালী করার আহবান জানান।  

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি