,

সরাইলে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

rothjatraসনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা গতকাল রোববার শুরু হয়েছে। চলবে টানা নয়দিন। নয় দিনের দিন পালন করা হবে উল্টো (ফিরতি) রথযাত্রা। এ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো ঐতিহ্যবাহী কালিকচ্ছ শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ মন্দির  থেকে রথযাত্রার বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরিমল দেব এর বাড়ীতে আগমন করে। কালিকচ্ছ শ্রী শ্রী কৃষ্ণ সেবা সংঘ আয়োজিত রথযাত্রার প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকতা এমরান হোসেন, সরাইল থানার অফিসার ইনর্চাজ আলী আরশাদ, শ্রী শ্রী সেবা সংঘের সভাপতি সামা কান্ত দাস, সাধারণ সম্পাদক সন্তুস দেব, পরিমল দেব, সুবাস দেব, সবির দেব, নিরঞ্জন দাস, দিনেশ মালাকার, সঞ্জয় দেব নাথ, সোপান দেব, মামুন মিয়া, বাদল মিয়া প্রমূখ।

উল্লেখ্য, প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষর দ্বিতীয়া তিথিতে পালন করা হয় রথযাত্রা উৎসব। 
এ তিথিতে শ্রীশ্রী জগন্নাথ, তার ভাই শ্রীশ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রীশ্রী সুভদ্রাকে সাথে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরে নয়দিন অবস্থান করে আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগ যুগ ধরে চলছে রথযাত্রা উৎসব।
এরই ধারাবাহিকতায় সারা বিশ্বেই সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে রবিবার থেকে বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বসবে ঐতিহ্যবাহী রথমেলা।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে