,

সরকার খেলাদোলার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে —-এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি

Brahmanbaria-mp-বার্তা কক্ষঃব্রাহ্ম‏ণবাড়িয়ার সরাইল উপজেলার গলানিয়ায় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে গলানিয়া যুব সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাদোলার কোন বিকল্প নাই, বর্তমান সরকার খেলাদোলার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্থবায়ন করছে।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও সাবেক ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, কালিকচ্ছ ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুজিবুর রহমান, কালিকচ্ছ ইউপি জাতীয় পার্টির সভাপতি তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টির সরাইল উপজেলা সম্মেলন প্রস্তুতী কমিটির সদস্য সচিব এমদাদুল হক সালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শরিফ মৃধা, ইসমাইল খা, বাউল শিল্পী দূর্গা চরন দাস, ছানা মিয়া, নাজমা বেগম, জাকির হোসেন, জসীম উদ্দিন, দুলাল সূত্রধর, মো: ওয়াসিম খান, সুনিল সেন, সাত্তার মিয়া, জামাল মিয়া, অলি মিয়া, চাকন মিয়া সজ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

খেলায় রংধন যুব সংঘ ২-০ গোলে সূর্যমোখী যুব সংঘকে পরাজিত করে বিজয়ী হয়েছে। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন লোকমান হোসেন।  খেলা পরিচালনা করেন আবু আহাম্মদ মৃধা।টুর্ণামেন্টে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।
পরে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন।

সুত্রঃ newsbrahmanbaria

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি