শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হানাহানি করে নিজেদের ঐক্য নষ্ট করা যাবে না- আইন ও বিচার বিষয়ক মন্ত্রী আনিসুল হক

anisবার্তা কক্ষঃআইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নিজেদের মধ্যে হানাহানি করে ঐক্য নষ্ট করলে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে বাংলাদেশের ভবিষ্যত লুন্ঠিত করবে। শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০০১ সালে একটি ভেজাল নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনা হয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঠিক পথে দলকে নেতৃত্ব দিতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতেই আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। কোনো পকেট কমিটি হবে না। কারণ  আওয়ামী লীগ চাই বাংলাদেশের উন্নয়ন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে কর্মী সমাবেশে আরো বক্তৃব্য রাখেন- আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সৈয়দ আমিনুল ইসলাম সাজী প্রমুখ। এর আগে মন্ত্রী আনিসুল হক আখাউড়া পৌরশহরের রাধানগরের ঐতিয্যবাহী রাধামাধব আখড়ায় সাবেক মেম্বার ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল আওয়ালের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন, আখাউড়া হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিধান চন্দ্র দাস, ব্যবসায়ী নেতা মো. মুসলেম উদ্দিন। এতে মানপত্র পাঠ করেন অলক কুমার চক্রবর্তী। মতবিনিময় সভা সঞ্চালন করেন সাংবাদিক  বিশ্বজিৎ পাল বাবু ও সমীর চক্রবর্তী।
মতবিনিময় সভায় রাধানগর গ্রামবাসী পাঁচ শতাধিক পতাকা হাতে মন্ত্রীকে এক ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ জাতীয় আরও খবর

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা

বিশ্বকাপে ভারতের কাছে হারল বাংলাদেশ