,

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামি গ্রেফতার

বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত arrest-320x200 ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন- আব্দুল করিম (৪৫), জোহর মিয়া (৪৫), হাজেরা বেগম (৪২), বাবুল মিয়া (৩০), আব্দুল বারিক (৩০), শাহজাহান মিয়া (২৬), জাহাঙ্গীর মিয়া (২৫), জহির মিয়া (২৪), মিনারা বেগম (২২) ও কবির হোসেন (২০)। পুলিশ জানায়, বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গেফতার হওয়া পলাতক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ