,

সরাইলে হাতকড়াসহ ডাকাত ছিনতাই

grafter-3ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল গ্রামে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ শানু মিয়া (৩২) নামে তালিকাভুক্ত এক ডাকাতকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগী ও স্বজনরা। সোমবার সকালে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় বিষয়টি স্বীকার করেছে পুলিশ। 

অরুয়াইল বাজার কমিটির সম্পাদক ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য আবু তালেব জানান, ভোরে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী দুবাজাইল গ্রামে এলাকাবাসী ধাওয়া করে থানার তালিকাভুক্ত ডাকাত শানুকে ধরে ফেলে। 

পরে সকালে থানার উপ-পরিদর্শক (এস.আই) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে গিয়ে ডাকাত শানুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় অরুয়াইল গ্রামে শানুর নিজ বাড়ির কাছে আসা মাত্রই তার সহযোগী এবং স্বজনরা হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ সন্ধ্যায় এ ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসামি গ্রেফতরের চেষ্টা অব্যাহত রয়েছে। 

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর