,

ক্যাটরিনা যা মাখেন তা-ই মাখবে তাজমহল

katrina_kaif__259532670বিনোদন ডেস্কঃ ক্যাটরিনার রূপচর্চার রহস্য কাজে লাগানো হচ্ছে আগ্রার তাজমহলের সৌন্দর্য বৃদ্ধিতে! জেনে কেমন অদ্ভ‚ত মনে হচ্ছে না? এটাই সত্যি। রূপচর্চার জন্য ক্যাটরিনা মুখে যা লাগান, তাজমহলেও নাকি তা-ই লাগানো হবে। তাজের চাকচিক্য ফেরাতেই এই উদ্যোগ। তাজের আগে সিকান্দ্রায় আকবরের সমাধিতেও একই বিউটি থেরাপি দেওয়া হয়েছিল বলে জানায় ভারতের প্রত্নতত্ব বিভাগ (এএসআই)। তবে তাজের এই রূপ-বৃদ্ধির চর্চা পুরনো নয়, এর আগে ১৯৯৪, ২০০১ এবং ২০০৮ সালে তাজে মাটি মাখানো হয়েছিল। এর মধ্যে ২০০৮ সালে খরচ হয়েছিল ১০ লাখ রুপি।
বহুকাল ধরেই নারীরা সৌন্দর্যচর্চায় মুখে মুলতানি মাটি ব্যবহার করে থাকে। বলিউডের এই হার্টথ্রব নায়িকাও নিজের সৌন্দর্য ধরে রাখেন ম্যাড প্যাক থেরাপির মাধ্যমে। তাজমহল ভারতের ঐতিহ্যবাহী একটি নিদর্শন। সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রতি তার ভালোবাসার প্রতীক স্বরূপ নির্মাণ করেছিলেন এই তাজমহল। প্রত্নতত্ত্ব বিভাগ বরাবরই পৃথিবীর অন্যতম এই আশ্চর্যকে আগলে রেখেছে যত্ন করে।
জানা গেছে, তাজের সৌন্দর্যে দাগ লেগেছে দূষণের কারণে। তাই ধীরে ধীরে হলদে প্রলেপ বসে যাচ্ছে তাজের ওপর। থেরাপি অনুযায়ী তাজের বিবর্ণ স্থানগুলোতে আঁশযুক্ত মাটি লেবুর রস মিশিয়ে দুই মিলিমিটার পুরু করে সারারাত লাগিয়ে রাখতে হবে। মাটি শুকিয়ে যাওয়ার সঙ্গে দূর হবে তাজের হলদে কলঙ্ক।
প্রত্নতত্ত্ব বিভাগের (এএসআই) সুপার বিএম ভাটনগর ৮ জুন বলেন, ‘তাজ ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে। তাই তার আগের রং ও রূপ ফেরাতে তাজে মাটি লাগানোর ব্যবস্থা নিচ্ছে আমাদের রাসায়নিক বিভাগ।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য