,

সরাইলে অস্ত্রসহ নৌ ডাকাত গ্রেপ্তার

greftarব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোরহান (২৫) নামের এক নৌ ডাকাতকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে দেওবাড়িয়া তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সিদ্দিকের নেতৃত্বে পুলিশ ডাকাত বোরহানের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় পালানোর চেষ্টা করে পুলিশের কাছে ধরা পড়ে মেঘনার ডাকাত বোরহান। পুলিশ তার কাছ থেকে একটি পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ওদিকে একই রাতে সরাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচ মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে। গতকাল রোববার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। রির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ এমরান হোসেন তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো- সদর ইউনিয়নের মোঘলটুলা গ্রামের মোঃ হানিফ মিয়ার (৩২) দুই মাস, এনাম খাঁর (৩০) দুই মাস, কুট্রাপাড়ার সারোয়ার (২০) পাঁচ দিন, উত্তর আরিফাইলের আলাল মিয়ার (২৫) ১৫ দিন ও চুন্টার সেলিম মিয়ার (২৬) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি