মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত মালয়েশিয়া আ’মীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে শোক সভা

1111111এম.আমজাদ চৌধুরী রুনু কুয়ালালাম পুর খেকেঃ গত ২৫শে মে রবিবার মালয়েশিয়া আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে প্রয়াত মালয়েশিয়া আওয়ামীলীগ নেতা গোলাম আহাদ, এনামুল কবির ও শফিকুর রহমান স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গত রবিবার সন্ধা ৭টায় কোয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল মামার বাড়ীর হল রুমে মারয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন জোসেফ ও  যুবলীগ নেতা বিজন মজুমদারের যৌত সঞ্চালনায় মালয়েশিয়া আওয়ামীলীগ নেতা মোঃ মুখলেছুর রহমানের পবিএ কোরান তেলায়াতের মধ্যেদিয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মক্তিযোদ্বা দেলোয়ার হোসেন মজনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদ, আব্দুল করিম, শাহীন সরদার,  মালয়েশিয়া যুবলীগের আহবায়ক এ কামাল চৌধুরী,মালয়েশিয়া আওয়ামীলীগ নেতা ও আহবায়ক কমিটির সদস্য  মাহতাব খন্দকার, হুমায়ুন কবির, আবুল হোসেন, আসাদুজ্জমান শওকত, এম.আমজাদ চৌধুরী রুনু , মুরাদ হোসেন, মুখলেছুর রহমান,সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা বাবলামজুমদার বাবলা, , যুবলীগনেতা সেলিম সরদার, যুবলীগ নেতা আবু হানিফ,মজিবুর রহমান বাবু,মাহাবুবুর রহমান রুবেল, ছাত্রলীগ আহবায়ক আমিনুল ইসলাম ডেনিস, মিনহাজ ইবনু, সুহান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত গোলাম আহাদ, মালয়েশিয়ায় ১৩টি প্রদেশে বাংলাদেশি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য চেষ্টা অব্যাহত রেখেছিলেন । গোলাম আহাদ প্রবাসীদের প্রেরণার উৎস। তার অবদান ছিল অনন্য ও অপরিসীম মরহুম গোলাম আহাদের এ অবদান মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আজ তাকে আমরা ও শ্রদ্বাভরে স্মরণ করছি। আলোচনা সভা শেষে প্রয়াত গোলাম আহাদ, এনামুল কবির ও শফিকুর রহমান স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামলিীগ নেতা মোঃ এমদাদুল হক সবুজ ।
মালয়েশিয়া আওয়ামীলীগের দুই অংশের এই প্রথম মালয়েশিয়া নবগঠিত আহবায়ক কমিটি আয়োজিত শোক সভায় অংশ গ্রহন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মক্তিযোদ্বা দেলোয়ার হোসেন মজনু ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামলিীগ নেতা মোঃ এমদাদুল হক সবুজ ।
উল্লেখ্য মালয়েশিয়া আওয়ামীলীগ দুভাগে বিবক্ত একাংশের নেতৃত্বে ছিলেন বিলুপ্ত কমিটির সভাপতি এ.কে.এম আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউকরিম রেজা অপর অংশের নেতেৃত্বে আছেন কামরুজ্জামান কামাল ও মনিরুজ্জামন মনির।

DSC_0113

 

 

 

 

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন