,

মাসুদুর রহমান সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য

sarail-pic-press-club-300x233প্রতিনিধিঃ বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাসুদুর রহমান সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন। গত শুক্রবার রাতে প্রেস ক্লাবের কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে আজীবন সদস্য করা হয়েছে ।

এ উপলেক্ষ্যে সংগঠনের সম্পাদক বদর উদ্দিনের পরিচালনায় সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-,বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, বিএনপি,র যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, ব্যবসায়ী সৈয়দ গোলাম কিবরিয়া, প্রেস ক্লাবের  সহ-সভাপতি এম এ মুসা, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, সদস্য শিক্ষক মোহাম্মদ আলী।

বক্তারা সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য হওয়ায় মাসুদকে অভিনন্দন জানিয়ে বলেন, সমাজের বিত্তশালী শিল্পপতি ধনাঢ্য রাজনীতিবিদরাই প্রেস ক্লাবের আয়ের মূল উৎস। অতিথিরা বলেন, নাম সর্বস্ব পত্রিকার কথিত ও ভূয়া সাংবাদিকদের তৎপরতায় প্রকৃত সাংবাদিকরা প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়ছে। প্রকৃত সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের ক্ষমতা অসীম। তবে সেই ক্ষমতা সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে প্রয়োগ করতে হবে। তারা সরাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের কাজের ভূয়োশী প্রশংসা করে বলেন, এখানে অত্যন্ত বিচক্ষণ সৎ ও শিক্ষিত সাংবাদিক কাজ করছে। ভবিষ্যতে প্রেস ক্লাবের জায়গা সম্প্রসারন সহ যে কোন ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন। মাসুদের মত সমাজের ক্ষমতা সম্পন্ন সকলকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ প্রেসের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি