,

রবীন্দ্রনাথের কুড়ানি চরিত্রে তিশা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাল্যদান’ ছোটগল্প অবলম্বনে একই শিরোনামে নাটক নির্মাণ করেছেন পরিচালক সুমন আনোয়ার। নাটকটিতে কুড়ানি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।



‘মাল্যদান’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিশা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি গল্প ‘‘মাল্যদান’’। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। আর সুমন ভাই অনেক ভালো কাজ করেন। তাঁর নাটকে কাজ করতে সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি আমি।’



এদিকে নাটকটির নির্মাণ প্রসঙ্গে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘কালিয়াকৈরের একটি জমিদার বাড়িতে টানা পাঁচ দিন আমরা নাটকটির শুটিং করেছি। আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথের ভাবনা ও সময়কে ধরে সমসাময়িক প্রেক্ষাপটে নাটকটি দর্শকদের সামনে উপস্থাপন করতে।’



‘মাল্যদান’ নাটকের দৃশ্যে তিশা (বাঁয়ে) ও বন্যা মির্জাসুমন আনোয়ার আরও বলেন, ‘নাটকটি নির্মাণ করে আমার অনেক ভালো লেগেছে। রবীন্দ্রনাথের ‘‘মাল্যদান’’ গল্প অবলম্বনে দ্বিতীয়বারের মতো নাটকটি নির্মাণ করলাম। আমি রবীন্দ্রনাথকে অসংখ্যবার আবিষ্কার করতে চাই। ভবিষ্যতেও ‘‘মাল্যদান’’ গল্প অবলম্বনে নাটক নির্মাণের ইচ্ছে আছে আমার।’



‘মাল্যদান’ নাটকে তিশা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সাব্বির আহমেদ, বন্যা মির্জা প্রমুখ। নাটকটি ৮ মে রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে