,

সরাইলে অটোরিকশা চালক খুনের ঘটনায় দুই জন গ্রেফতার

Grafterপ্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতদের হামলায় অটোরিক্সা চালক সুবেদ আলী (৩৫) খুনের ঘটনায়  রবিবার দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো তারেকুর রহমান (২২) ও জামির হোসেন (২৫)। জানা যায়, গত বুধবার রাত প্রায় ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ ও বারিউড়ার মধ্যবর্তী স্থানে সুবেদ আলী ডাকাতদলের হামলায় খুন হন। নিহত সুবেদ আলী সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আবদুর রশিদের ছেলে। তারেকুর রহমান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ আর জামির হোসেন কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, প্রাথমিক তদন্তে ওই হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃতদের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি