,

সরাইলে ডাকাতের আঘাতে সিএনজি চালক নিহত

news-image

images-150x150প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ডাকাতের ইটার আঘাতে সিএনজি অটোরিক্সা চালক সুবেদ আলী (৩৫) নিহত হয়েছে। বুধবার গভীর রাত সময় সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটেছে। পুলিশ সিএনজি সহ সুবেদ আলীর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও ডাকাতের কবলে পড়া যাত্রী জানায়, রাত সাড়ে ১২ টায় মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে পাঁচ জন যাত্রী নিয়ে অটোরিক্সাটি শাহবাজপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় । ইসলামাবাদ নামক স্থানে আসা মাত্র একদল ডাকাত টর্চের আলো মেরে সিএনজিটি (বি,বাড়িয়া-থ-১১-০৭৫০) থামানোর চেষ্টা করে । বিষয়টি বুঝতে পেরে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে । এ সময় ডাকাতরা গাড়ির সামনে দাঁড়িয়ে ইটা দিয়ে গ্লাসের মধ্যে ঢিল ছুঁড়তে থাকে । গ্লাস ভেঙ্গে ঢিল চালকের বুকের ডান পাশে আঘাত করে । চালক সুবেদ আলী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । নিহত সুবেদ আলী সদর উপজেলার মৈন্দ গ্রামের আবদুর রশিদের পুত্র। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি