বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কালবৈশাখী ঝড়ে বিলবোর্ড ভেঙে পুলিশসহ আহত ৫

sorailআজ শনিবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে ( কুট্টাপাড়া ) দমকা হাওয়ায় রাস্তার পাশের বিলবোর্ড ভেঙ্গে পড়ে আজহার উদ্দিন (৩২) নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন।



জানা যায়, আজহার উদ্দিন কিশোরগঞ্জ থেকে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন। আসার পথে সরাইল বিশ্বরোড মোড়ে ( কুট্টাপাড়া ) দুপুরে প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশে একটি দোকানের সামনে দাঁড়ান। এসময় পাশে থাকা একটি বিশাল বিলবোর্ড ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। ওই সময় আরো ৪ জন আহত হয়, তাদের পরিচয় মিলেনি।



এ ব্যাপারে হাটিহাতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূর জানান, আজহার কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্তব্যরত। কিশোরগঞ্জ থেকে আসামি নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা