,

স্বাগতার আরও চার নাম!

স্বাগতা নামেই তাঁকে সবাই চেনে। কিন্তু নাটকের চরিত্রে তো নানা রকম নাম নিতে হয়। নাটকের অভিনয়ের সুবাদে স্বাগতার এখন আরও চারটি নাম—মনীষা, কান্তা, কল্লি ও রুপা।

চার নাম প্রসঙ্গে স্বাগতা জানিয়েছেন, এখন চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ নাটক চারটিতে তিনি চারটি ভিন্ন নাম পেয়েছেন। ‘ধন্যি মেয়ে’, ‘কেবলই স্বপন করেছি বপন’, ‘এলেবেলে’ ও ‘অন্দর মহল’ নাটক চারটিতে দর্শকেরা তাঁকে একেক নামে দেখতে পাচ্ছেন। প্রতিটি নাটকে তাঁর নামের মতোই চরিত্রগুলোও ভিন্ন রকম। কোথাও বোকা মেয়ে, কোথাও অবাধ্য আবার কোথাও দায়িত্বশীল মেয়ে তিনি।

অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘ভিন্ন চরিত্রে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখন দর্শকেরা স্বাগতাকে সহজেই চেনেন। নাটকে নাম যতই আলাদা হোক এক স্বাগতাকেই সহজে চিনতে পারেন তাঁরা।

নতুন কাজ সম্পর্কে স্বাগতা জানান, শিগগির নতুন দুটি ধারাবাহিকে কাজ করতে যাচ্ছি। এর মধ্যে একটি ধারাবাহিকের নাম হচ্ছে ‘অপূর্বা’। এই ধারাবাহিকেও একটি নতুন নাম পেতে যাচ্ছি, শ্যামলিমা। চরিত্রটি এক করপোরেট মেয়ের।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে