,

দেবকে কারণ দর্শানোর নোটিশ নির্বাচন কমিশনের

বেফাঁস মন্তব্য করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র তারকা দেবকে গতকাল শুক্রবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে দেবের তিন বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ হতে পারে।   

লোকসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নায়ক দেব। সম্প্রতি কলকাতার একটি দৈনিক পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে দেব বলেন, ‘ধর্ষিত হওয়ার মতো অনুভূতি হচ্ছে। হয় চিত্কার করো, নইলে উপভোগ করো।’

এই মন্তব্য প্রকাশিত হলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে দেবকে ধিক্কার জানানো হলে দেব টুইটারে টুইট করে ক্ষমা চান।

তবে বামপন্থী নারী সংগঠনের পক্ষ থেকে এই মন্তব্যের জন্য দেবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে জানানো হয়। এরপর কমিশনের পক্ষ থেকে দেবকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। জানা গেছে, এই অভিযোগ প্রমাণিত হলে দেবের তিন বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ হতে পারে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি